ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত

ফের ৪৮ ঘণ্টার অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৩,  4:05 PM

news image

বিএনপি ও তাদের নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো আগামী বুধবার (৮ নভেম্বর) থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে। সোমবার (৬ নভেম্বর) বিএনপি ও তাদের সমমনা দলগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিএনপির পক্ষ থেকে বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে অবরোধ কর্মসূচির ঘোষণা দেবেন। আর বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে তিন কর্মসূচির ঘোষণা দেবে গণতন্ত্র মঞ্চ। ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, ৮ ও ৯ নভেম্বর আমরা সারাদেশে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করব। এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এরই মধ্যে অবরোধ কর্মসূচির ঘোষণা এসেছে। দলটির সভাপতি অলি আহমদ আগামী ৮ ও ৯ নভেম্বর সারাদেশে অবরোধের ডাক দিয়েছেন। একইসঙ্গে তিনি বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর আবার দুইদিন বিরতি দিয়ে রোববার (৫ নভেম্বর) সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম