ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

ফের হারলো সাকিবের বাংলা টাইগার্স

#

স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৪,  5:04 PM

news image

আবুধাবি টি–টেন ক্রিকেটে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্সের শুরুটা মোটেই ভালো হয়নি। প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট তালিকায় সবার নিচে আছে তারা। আবুধাবির টি-টেন টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে হারলো সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। এবার নিউইয়র্ক স্ট্রাইকার্সের কাছে সাত উইকেটে হেরেছে তারা। শনিবার (২৩ নভেম্বর) শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৬৬ রান করে বাংলা টাইগার্স। ৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় নিউইয়র্ক। দলের পক্ষে দোনোভান পেরেইরা ৯ বলে সর্বোচ্চ ২১ এবং ডেওয়াল্ড ব্রেভিস ১৯ রান করেন। সাকিব অবশ্য বল হাতে উজ্জ্বল ছিলেন। ১ ওভারে মাত্র ১ রানের বিনিময়ে তিনি দুটি উইকেট নিয়েছেন। এর আগে ব্যাট হাতে মাত্র ১২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন সাকিব।  প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট তালিকায় সবার নিচে আছে তারা। এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে স্যাম্প আর্মির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারে বাংলা টাইগার্স। এদিন আগে ব্যাট করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স ১০ ওভারে ১ উইকেটে তোলে ১০৬ রান। জবাবে স্যাম্প আর্মি ৯.৩ ওভারে ৪ উইকেটে ১০৮ রান তুলে জয় ছিনিয়ে নেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম