ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

ফের সয়াবিন তেলের দাম বাড়ার সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২২,  8:57 PM

news image

সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন। গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠিটি পাঠানো হয় বলে সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে, ৩ অক্টোবর সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমায় মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সেই হিসেবে বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৮ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৫৮ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ৫ লিটারের বোতল ৮৮০ টাকায় বিক্রি হচ্ছে। লিটারে ১৫ টাকা বাড়ানো হলে প্রতি লিটার বোতলজাত তেলের দাম ১৯৩ টাকা, খোলা সয়াবিন তেল ১৭৩ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ৯৫৫ টাকায় দাঁড়াবে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ব্যবসায়ীরা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এই মুহূর্তে তবে দাম বাড়ানো উচিত হবে কি না, বাড়ালেও কতটুকু বাড়ানো যেতে পারে সেই ব্যাপারে পর্যালোচনা চলছে। এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এদিকে শিগগিরই সয়াবিন তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, পুরো বিষয়টি পর্যালোচনা করে ট্যারিফ কমিশন সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম