ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

ফের সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২২,  10:02 PM

news image

ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের পর আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের রাস্তার দু’পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। বর্তমানে তারা সেখানেই অবস্থান করছেন। রাস্তায় আছেন নিউমার্কেটের ব্যবসায়ীরাও। তারা নিউ সুপার মার্কেট সংলগ্ন ফুট ওভার ব্রিজের নিচে অবস্থান নিয়ে আছেন। সেখানে কাছেই অবস্থান নিয়ে আছে পুলিশ। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংর্ঘের ঘটনায় ওই এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। মোবাইল অপারেটর ও ওই এলাকার ইন্টারনেট ব্যবহারকারীরা এ তথ্য জানায়। এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের পরিস্থিতিতে ৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেলের মধ্য শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এর আগে, সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয়পাশে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়  সোমবার রাত ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চলে রাত ৩টা পর্যন্ত। এ ঘটনার জের ধরে নিউমার্কেট খুলতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। এই সংঘাতে এখন পর্যন্ত শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ১০ সাংবাদিক। আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ধানমন্ডির পপুলার, গণস্বাস্থ্য ও স্কয়ার হাসপাতালেও অনেকে ভর্তি হয়েছেন। গতকাল থেকে এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। তবে শিক্ষার্থীদের দাবি, তাদের শতাধিক সহপাঠী আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম