ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ফের সানিয়া-শোয়েবের বিচ্ছেদের গুঞ্জন

#

স্পোর্টস ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৪,  8:06 PM

news image

বেশ কয়েক মাস ধরেই পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদ নিয়ে সরগরম আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। কিছুদিন পরপরই গুঞ্জন ওঠে, এই দুই তারকার বিচ্ছেদের। কিন্তু সেটি জল্পনা-কল্পনা পর্যন্তই স্থায়ী হয়। দু-তিন দিনের আলোচনা-গুঞ্জন শেষে ফের তাদের আগের সম্পর্কে দেখা যায়। তবে এবার আরও তীব্র হলো সানিয়া ও শোয়েবের বিচ্ছেদের জল্পনা। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্বামী শোয়েবের সব ছবি মুছে দিয়েছিলেন সানিয়া। সেখানে একটি মাত্র ছবি ছিল, যেখানে তাদের সঙ্গে ছেলে ইজহান আছে। যদিও ছবিটির ক্যাপশনে ছিল না শোয়েবের বিশেষ নাম। ইজহানের জন্মদিনে ছবিটি পোস্ট করেছিলেন ভারতীয় টেনিস তারকা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি পোস্ট দিয়েছেন সানিয়া। সেই পোস্টে বিচ্ছেদের বিষয়টিকে আরও বেশি উসকে দিয়েছেন তিনি। তার (সানিয়া) ভাষ্যমতে, বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। স্থূলতা ভালো নয়। ফিট থাকাও কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। যোগাযোগ রাখা কঠিন। যোগাযোগ না রাখাও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। জীবন কখনো সহজ নয়। এটা সবসময় কঠিন। কিন্তু আপনি আপনার কঠিনটা বেছে নিতে পারেন। বেছে নিন। উল্লেখ্য, ২০১০ সালে বিয়ে করেন সানিয়া ও শোয়েব। বর্তমানে শোনা যাচ্ছে, দুজনে আলাদা থাকেন। ইজহান কো-প্যারেন্টিংয়ে থাকেন। কোনো পক্ষই কিছু বলেননি এই অভিযোগগুলোর বিষয়ে। ফলে তাদের মধ্যে সম্পর্কে এই বিতর্ক নিয়ে তাদের ভক্তরা নজর রাখছেন সোশ্যাল মিডিয়ার দিকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম