ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিকে সন্ত্রাসী হামলায় গ্রেপ্তার ১ পায়রায় ভিড়লো চায়নার পতাকাবাহী জাহাজ, টার্মিনালে যুক্ত হচ্ছে আধুনিক কার্গো হ্যান্ডিলিং রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ

ফের রোহিঙ্গা ক্যাম্পে ২ জনকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২২,  4:28 PM

news image

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে খুনের ঘটনা ঘটেই চলছে। ২৪ ঘণ্টা পার হতে নাতেই আবারও দুই রোহিঙ্গা খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পের ‘সি’ ব্লকে গুলি করে দুই রোহিঙ্গাকে খুন করা হয়। এরা হলেন, এই ক্যাম্পের কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) ও মো. কাসিমের ছেলে ইয়াছিন (৩০)। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানায়, ভোরে অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে ওই দুই রোহিঙ্গাকে ক্ষত-বিক্ষত করে। ঘটনাস্থলে ইয়াছিনের মৃত্যু হয় এবং আয়াত উল্লাহকে এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। তাদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ১৪ এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এর আগের দিন বুধবার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মো. জসিম নামের এক রোহিঙ্গা সশস্ত্র একদল মুখোশধারীর হাতে নিহত হন, অপর রোহিঙ্গা সালাম মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। প্রথমে তার মৃত্যুর খবর চাউর হলেও তিনি চিকিৎসাধীন রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম