ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

ফের বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর, ২০২১,  4:30 PM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৩১ হাজার ১৮৯ জন। এর আগের দিন (২৯ নভেম্বর) ৪ হাজার ১৯৯ জনের মৃত্যু এবং ৩ লাখ ৮১ হাজার ৬৪৮ জন আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী,

বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ২৩ লাখ ৩১ হাজার ৫৭৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫২ লাখ ২৩ হাজার ৯৮৪ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৭২৫ জন এবং মারা গেছেন ৩১৭ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২০৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৮৬০ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৫৮২ জন এবং মারা গেছেন ২৪১ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৫৮৩ জন এবং মারা গেছেন ৩৫ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮০৪ জন এবং মারা গেছেন ২৯৭ জন। ব্রাজিলে মারা গেছেন ১১৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮৪৩ জন। এছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় ইরানে ৮২ জন, তুরস্কে ১৮৯ জন, ফিলিপাইনে ১৪১ জন, হাঙ্গেরি ৪৬০ জন, রোমানিয়ায় ৯২ জন, মেক্সিকোতে ৩৮ জন এবং ভিয়েতনামে ১৭৩ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম