ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

ফের বাড়ল ভোজ্যতেল-চিনির দাম

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২২,  8:28 PM

news image

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেল ও চিনির দাম। প্রতি লিটার সয়াবিন তেলে দাম ১২ টাকা বেড়ে ১৯০ টাকা করা হয়েছে। একই সঙ্গে চিনির দাম ১৩ টাকা বাড়িয়ে প্রতি কেজি ১০৮ টাকা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হচ্ছে। চিনির দাম বাড়ার বিষয়ে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিনির সর্বোচ্চ খুচরা মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে সমন্বয় করা হয়। এরই ধারাবাহিকতায় ৩ নভেম্বর প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে মূল্য সমন্বয়ের আবেদন করা হয়। পরবর্তীতে দুই দফায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশনের সঙ্গে মূল্য সমন্বয়ের ব্যাপারে আলোচনা হয়।

দাম সমন্বয়ের বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশন একমত পোষণ করায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে চিনির নতুন দাম কার্যকর হবে। নতুন দাম অনুসারে, প্রতি কেজি খোলা চিনি ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৮ টাকা। এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ভোজ্যতেলের সর্বোচ্চ খুচরা মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে সমন্বয় করা হয়। এরই ধারাবাহিকতায় ১ নভেম্বর প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে মূল্য সমন্বয়ের আবেদন করা হয়। পরবর্তীতে দুই দফায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশনের সঙ্গে মূল্য সমন্বয়ের ব্যাপারে আলোচনা হয়। দাম সমন্বয়ের বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশন একমত পোষণ করে।  বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া ভোজ্যতেলের নতুন দাম প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকা; ৫ লিটারের বোতলের দাম ৯২৫ টাকা; লিটারপ্রতি খোলা সয়াবিন তেল ১৭২ টাকা এবং পাম তেল ১২১ টাকা। এর আগে ৩ নভেম্বর সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে দেয় মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। ৪ নভেম্বর থেকে সে দাম কার্যকর হয়। সে সময় প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৭৮ টাকা নির্ধারণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম