ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ফের বাড়তে শুরু করেছে প্রবাসী আয়

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২২,  2:40 AM

news image

প্রবাসীদের পাঠানো আয় (রেমিট্যান্স) আবার বাড়তে শুরু করেছে। গত জানুয়ারি মাসে প্রবাসীরা ১৭০ কোটি ৪৪ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। এ আয় গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। তবে এ আয় গত বছরের জানুয়ারি মাসের তুলনায় প্রায় ১৩ শতাংশ কম। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে প্রবাসী আয় পাঠালে আগের চেয়ে বেশি হারে নগদ প্রণোদনা দেওয়া হচ্ছে। এত দিন প্রবাসী বাংলাদেশিরা দেশে অর্থ পাঠালে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা পেতেন। গত ১ জানুয়ারি থেকে প্রণোদনা বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়েছে।

এ কারণে জানুয়ারি মাসে আয় আসা বেড়েছে। এদিকে বিদায়ী বছরে দেশে রেকর্ড পরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত ছয় মাসে প্রবাসী আয় আসা কমলেও সার্বিকভাবে ২০২১ সালে দেশে যে পরিমাণ প্রবাসী আয় এসেছে, তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। সব মিলিয়ে ২০২১ সালে প্রবাসী আয় এসেছে ২ হাজার ২০৭ কোটি মার্কিন ডলার। ২০২০ সালে এসেছিল ২ হাজার ১৭৪ কোটি ডলার ও ২০১৯ সালে এসেছিল ১ হাজার ৮৩৩ কোটি ডলার। তবে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) যে প্রবাসী আয় এসেছে, তা অবশ্য আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ কম। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈশ্বিক যোগাযোগব্যবস্থা চালু হওয়ায় অবৈধ পথে আয় আসা বেড়ে গেছে। এ জন্য করোনার মধ্যে আয়ে যে ঢেউ লেগেছিল, তাতে কিছুটা ভাটার টান লেগেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম