ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ফের নীলক্ষেতে অবরোধ করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২৩,  3:32 PM

news image

|| ছবি: সংগৃহীত

সিজিপিএর শর্ত শিথিল পূর্বক পরবর্তী বর্ষে প্রোমোশন দেয়া, তিন মাসের মধ্যে পরীক্ষার রেজাল্ট দেয়াসহ বেশ কিছু দাবিতে রাজধানীর নীলক্ষেত এলাকায় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৭ আগস্ট) দুপুর ২টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি এমনকি আত্মহননের পথে যেতে পারেন বলে হুমকিও দিয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর কবি নজরুল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ফয়সাল। শিক্ষাজীবন শেষ হয়ে যাওয়ার কথা ছিল ২০২২ সালে। ২০২৩-এ এসে চতুর্থ বর্ষের পরীক্ষার প্রস্তুতির সময় জানতে পারলেন তৃতীয় বর্ষে একটি সাবজেক্টে খারাপ করায় সিজিপিএ ২.৫ পাননি তিনি। পেয়েছেন ২.৪৭। কাজেই তৃতীয় বর্ষের সবগুলো বিষয়ের পরীক্ষা দিতে হবে তার। আর তাও দিতে হবে মাত্র ১০ দিন পর থেকে। এভাবে সিজিপি-এর শর্তের যাঁতাকলে, নয় মাসে রেজাল্ট পাওয়ার বিড়ম্বনায় ক্ষতিগ্রস্ত হওয়া শিক্ষার্থীরা আজ রোববার চূড়ান্ত কর্মসূচি হিসেবে বিক্ষোভ ও অবরোধ করেছে নীলক্ষেত এলাকায়। তাদের দাবি, দুপুর ২টা মধ্যে সাত কলেজের সমন্বয়ক ইডেন কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তাদের দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। প্রয়োজনে করতে পারে আত্মহনন-এমন হুমকির কথাও জানান আন্দোলনকারীদের এ মুখপাত্র। এ বিষয়ে বিষয়ে সাত কলেজের সমন্বয়ক, ইডেন কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি তিনি। তবে দুপুর ২টা পর সেখানে আসেন এক শিক্ষক প্রতিনিধি। তবে তার এ বক্তব্য মনে ধরেনি আন্দোলনরত শিক্ষার্থীদের। তাদের দাবি লিখিত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আন্দোলন স্তিমিত করবেন না তারা। এদিকে আন্দোলন চলাকালে প্রচণ্ড রোদে একের পর এক অসুস্থ হতে থাকেন আন্দোলনকারীরা। কয়েকজনকে দ্রুত রিক্সায় করে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। হঠাৎ করেই ভোগান্তির মধ্যে পড়েন বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষজন। পুলিশ জানিয়েছে ৭ কলেজের সমন্বয়ককে তারা আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ অচলাবস্থা নিরসনে পদক্ষেপ নিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম