ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত

ফের দেশব্যাপী অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৩,  4:44 PM

news image

বিএনপি আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর (রবি ও সোমবার) দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ২৬ নভেম্বর সকাল ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান। এরই মধ্যে আন্দোলনে থাকা শরিকদের অবরোধের কথা জানিয়ে দিয়েছে দলটি। বিএনপি ও যুগপৎ শরিক সূত্রে জানা গেছে এ তথ্য। এদিকে ষষ্ঠ দফায় সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও শরিকরা। যা আগামীকাল শুক্রবার ভোর ৬টায় শেষ হবে। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা এবং ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় অবরোধ কর্মসচি পালন করে দলটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম