ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ

ফের কমেছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৫,  4:46 PM

news image

দেশের বাজারে একদিনের ব্যবধানে ফের কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে দাম কমেছে ১০ হাজার ৪৭৪ টাকা। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা। বুধবার (২৯ অক্টোবর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। এর আগে, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—

২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম