ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কানাডার উত্তরাঞ্চলের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী এআই নিয়ন্ত্রণ নিয়ে বড় চুক্তির ঘোষণা ট্রাম্পের মা-বাবার খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল শিশুর সাংবাদিক থেকে উগান্ডার তোরো রাজ্যের রাজা হলেন কিজানাঙ্গোমা ১১৫ অভিযোগের প্রায় সবকটিতেই দোষী ম্যানসিটি, যা বলল ক্লাব হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ফের অস্থায়ী প্রেসিডেন্ট পেল দক্ষিণ কোরিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২৪,  6:14 PM

news image

ফের নতুন প্রেসিডেন্ট পেল দক্ষিণ কোরিয়া। এক মাসেরও কম সময়ের মধ্যে তিনি তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার হাতে নিলেন। এর আগে অভিশংসনের মুখে পড়েন দেশটির ভারপ্রাপ্ত হ্যান ডাক সুক। শুক্রবার তার অভিশংসনে ভোটাভুটি হয়। এরপর আবারও অস্থায়ী প্রেসিডেন্টের হাতেই দেওয়া হয়েছে দেশ পরিচালনার ভার। তিনি হলেন দেশটির অর্থমন্ত্রী চোই সাং-মোক। গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। এতে দেশটিতে চরম রাজনৈতিক সংকট দেখা দেয়। যদিও বিক্ষোভের মুখে সামরিক আইন জারির সিদ্ধান্ত বাতিল করেন প্রেসিডেন্ট ইওল। তবে এর জেরে গত ১৪ ডিসেম্বর জাতীয় সংসদে অভিশংসিত হন তিনি। যা এখনও আদালতে প্রক্রিয়াধীন।

তার অভিশংসন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে একটি সাংবিধানিক আদালতে রায় বহাল রাখা প্রয়োজন। বৃহস্পতিবার তিন বিচারককে নিয়োগ দেওয়ার জন্য সংসদে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যান ডাক সুক তাদের নিয়োগ দেননি। এরপরই তার বিরুদ্ধেও অভিশংসন বিল উত্থাপন করেন বিরোধীরা। এই পরিস্থিতিতে দেশের দ্বিতীয় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হলেন অর্থমন্ত্রী চোই সাং-মোক। চোইয়ের অবশ্য আশ্বাস, দেশের এই অশান্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার সব রকমের চেষ্টা করবেন তিনি। ৬১ বছরের চোই ‘সোল ন্যাশনাল ইউনিভার্সিটি ল স্কুল’ থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন।

বর্ষীয়ান এই অর্থনীতিবিদ দেশটির অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ৩০ বছরেরও বেশি সময় ধরে যুক্ত আছে। ইউন সুক ইওলের মন্ত্রিসভাতেও তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে থাকছেন চোই। তিনি একাধারে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী। শনিবার নতুন দায়িত্ব নেওয়ার আগেই প্রাথমিকভাবে দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছেন চোই। ইতোমধ্যেই তিনি ‘এফ৪’ অর্থাৎ একাধিক আর্থিক বিষয়ক দফতরের নেতৃত্বে রয়েছেন। এই পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীরা যাতে মুখ না ফিরিয়ে নেন, তার জন্য সচেষ্ট চোই। সরকারিভাবে এখনও কোনও পদক্ষেপ না হলেও চোই আশাবাদী, আগামী দিনে এই অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবেই। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম