ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ফেনীতে ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’

#

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২৪,  6:35 PM

news image

খুলনা রেল স্টেশন ও কমলাপুর রেল স্টেশনের পর এবার ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ ফিরবে; জয় বাংলা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার পর হঠাৎ ফেনী বড় জামে মসজিদের সামনে লাগানো এলইডি স্ক্রিনে এ লেখাটি হতবাক হন মুসল্লি ও পথচারীরা। তাৎক্ষণিক বিষয়টি জানাজানি হলে মুসল্লিদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিকেল ৩টার পর এলইডি স্ক্রিনটি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের অপারেটর জমির উদ্দিন নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসে। বড় জামে মসজিদের নিয়মিত মুসল্লি আবুল হোসেন জানান, মসজিদটি সংস্কারের পর থেকে এলইডি স্ক্রিনে নামাজের সময়সূচি ভেসে থাকে। সোমবার যোহরের নামাজের পর মুসল্লিরা বের হয়ে যান। এর কিছুক্ষণ পরই মসজিদের দেয়ালের সাথে লাগানো বৃহৎ আকারের ওই এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ ফিরবে; জয় বাংলা’ লিখাটি ভেসে ওঠে। বিষয়টি জানার পর মুহূর্তেই মসজিদের সামনে শত শত মুসল্লি ও পথচারী জড়ো হয়। মসজিদের স্ক্রিনে ‘আওয়ামী লীগ ফিরবে; জয় বাংলা’ ভেসে ওঠার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। মসজিদের নিকটবর্তী মাহমুদুল হাসান নামের এক ব্যবসায়ী জানান, মসজিদের কমিটি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। পূর্বের স্বৈরাচার কমিটির অনেকেই পলাতক। আবার কেউ কেউ গণহত্যা মামলার আসামি। প্রাক্তণ কমিটির কতিপয় সদস্য খোলস পাল্টিয়ে মুসল্লিদের সাথে একাকার হয়ে রয়েছেন। যে কেউ ষড়যন্ত্রমূলকভাবে গন্ডগোল লাগাতে এ ধরনের কাজটি করেছে। এ ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, বড় মসজিদের স্ক্রিনে ‘আওয়ামী লীগ ফিরবে; জয় বাংলা’ ভেসে ওঠার ঘটনাটি জিজ্ঞাসাদের জন্য মসজিদের অপরেটর জমির হোসেন নামের একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে অবশ্যই তদন্ত করা হবে। এর আগে, গত ১৪ ডিসেম্বর রাতে খুলনা রেলওয়ে স্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ বলে একটি লেখা ভেসে ওঠে। ২৪ অক্টোবর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের বর্হিগমন পথের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা প্রদর্শন হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর তা প্রদর্শন বন্ধ করে দেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম