ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

ফুলেল শুভেচ্ছায় সিক্ত বরিশালের নবাগত ডিসি জাহাঙ্গীর হোসেন

#

০৮ ডিসেম্বর, ২০২২,  3:27 AM

news image

মাছউদ শিকদার: দিনভর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বরিশালের নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। বুধবার (০৭ ডিসেম্বর) জেলা প্রশাসন কার্যালয়ে তার অফিস কক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যাক্তি পর্যায়ের প্রতিনিধিরা তাকে ফুল দিয়ে নতুন কর্মস্থলে স্বাগত জানান। জানা গেছে, গত ০৫ ডিসেম্বর বরিশালে যোগদান করেন নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। জেলা প্রশাসক হিসেবে বরিশালে এটাই প্রথম হলেও এর আগে তিনি এ জেলায় জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি ও একাধিক উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। সেই সুবাদে এ জেলার বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে তার একটি সম্পৃক্ততা রয়ে গেছে। পুরোন কর্মস্থলে ফিরে আসায় তার প্রতি ভালবাসার বহিঃপ্রকাশও ঘটিয়েছে বেশি। তারই ধারাবাহিকতায় তার যোগদানের পর গত তিন দিনে অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যাক্তি পর্যায়ের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। বুধবার তাকে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ, জেলা নির্বাচন অফিস, বরিশাল অমৃত লাল দে কলেজ ও বরিশাল সরকারি আব্দুর রব সেরনিয়াবাত স্কুলসহ প্রায় অর্ধশত প্রতিষ্ঠান। এসময় প্রত্যেকেই সাবেক জেলা প্রশাসকের মত তার কাছ থেকেও সহযোগীতার আশাবাদ ব্যক্ত করেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম