ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০২২,  5:38 PM

news image

দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ীতে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মামুনুর রশিদ বাবু প্রিন্স নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৮টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ বাবু ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের সিন্দুরহাটা গ্রামের বাসিন্দা  ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহাদৎ হোসেনের ছেলে। তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের কম্পিউটার অপারেশন বিভাগের প্রভাষক এবং উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ছিলেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রভাষক মামুনুর রশিদ বাবু বাড়ী থেকে মোটরসাইকেল যোগে ফুলবাড়ী শহরে আসার পথে ওই মহাসড়কের রাঙ্গামাটি মোড়ে পার্শরাস্তা থেকে মেইন সড়কে উঠার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস (নৈশকোচ) পিছন দিক থেকে ধাক্কা দিলে মামুনুর রশিদ বাবু ওই বাসের চাকায় পিষ্ট হয়। আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসীরা তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় স্থানীয়রা যাত্রীবাহী বাসটি ভাংচুর করে সড়ক বেড়িগেট দেয়। খবর পেয়ে থানা পুলিশ এসে বাসটি আটক করে থানায় নিয়ে যায়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি সুরতহাল করে পরিবারের নিকট হস্তান্তরের করা হয়েছে। বাসটি আটক করে থানায় নিয়ে আনা হয়েছে তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম