ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফুলবাড়ীতে এক রাতে গোয়াল ঘরের ৪টি তালা ভেঙ্গে ৫টি গরু চুরি

#

নিজস্ব প্রতিনিধি

২২ মে, ২০২২,  4:57 PM

news image

*গত ২ বছরে ওই গ্রামে ২৪ টি গরু চুরির ঘটনায় আতঙ্কিত কৃষক


ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ইউনিয়নের নব গ্রামের শিক্ষক নাজমুল হকের গোয়াল ঘরের ৪টি তালা ভেঙ্গে গত শুক্রবার (২০ মে) দিবাগত রাতে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে গরুশূন্য হয়ে গেছে নাজমুল হকের গোয়াল ঘর। গত দুই বছরে একই গ্রামে পর্যায়ক্রমে ২৪ টি গরু চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকসহ গরুর মালিকরা।  ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, গত শুক্রবার (২০ মে) দিবাগত রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। একই সময়ে প্রচ- ঝড়োবৃষ্টিপাত শুরু হয়। ধারনা করা হচ্রেছ ওই সুযোগে চোরেরা বাড়ীর প্রাচীর টপকে ভেতরে ঢুকে ফটকের একটি তালা এবং গোয়াল ঘরের লোহার দরজার তিনটি তালা ভেঙ্গে, ৩টি গাভী ও ২টি এঁড়ে বাছুরসহ পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরু ৫টি মূল্য সাড়ে তিন লাখ টাকা। পরে টের পেয়ে বিষয়টি তাৎক্ষনিকভাবে  ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানান বাড়ীর লোকজন।
logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম