ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ফুলবাড়ীতে আম-লিচু বহনের ঝুড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মাহালী সম্প্রদায়ের নারী-পুরুষরা

#

২১ মে, ২০২২,  8:22 PM

news image

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: মধু মাসে আম ও লিচুতে ঝুলে পড়েছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আম ও লিচু গাছ। আর সপ্তাহ খানেক গেলে পুরোদমে বাজার ভরে উঠবে আম ও লিচুতে। মধুমাসের ফল বাগান মালিকরা বেচাকেনা নিয়ে যেমন ব্যস্ত সময় পার করছেন, তেমনি আম ও লিচু বহনের ঝুড়ি (টুকরি) তৈরিতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার মাহালী সম্প্রদায়ের নারী ও পুরুষরা। আম ও লিচু মৌসুমে এ এলাকার আম ও লিচুর চাহিদা বেড়ে যাওয়ায় নিজ নিজ বন্ধু-বান্ধবসহ আত্মীয়-স্বজনের কাছে মধু মাসের আম ও লিচু পাঠানো একটি নিয়মে পরিণত হয়েছে। আবার অনেকে নিজ নিজ দপ্তরের কর্তাব্যক্তিদের কাছেও আম ও লিচু পাঠিয়ে থাকেন প্রতি বছর। এ কারণে এ সময় আম ও লিচু বহনের সবচেয়ে জনপ্রিয় বাহন হচ্ছে বাঁশের বাতার তৈরি ঝুঁড়ি (টুকরি)। বছরের অন্য সময়ে মাহালীদের কাজ না থাকলেও এ সময়ে কাজের চাপে তাদের দম ফেলানোর ফুরসত থাকে না। এ সময়ের আয় দিয়েই বছরের বেশি সময় পার করতে হয় তাদের।

সম্পর্কিত
logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম