ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

ফুলবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

#

০৭ মে, ২০২৩,  9:59 PM

news image

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার ফুলবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ মে) বেলা ১১ টায় সারাদেশের ন্যায় একযোগে ভিডিও করফারেন্সিং এর মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ফুলবাড়ী খাদ্য গুদাম চত্ত্বরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধূরীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা পরিষদের সদস্য মোঃ সফিকুল ইসলাম বাবু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আমিন অটো রাইস এর স্বত্ত্বাধীকারী মোঃ রুহুল আমিন, ওসি এলএসডি মোঃ ইমরান হোসেন, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস এবং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম ডাবলু, চাল কল মালিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, সাংবাদিকবৃন্দ ও খাদ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দিন বলেন, এ বছর ফুলবাড়ী উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩০ টাকা দরে মোট ১ হাজার ২০২ মেঃটন ধান এবং প্রতি কেজি ৪৪ টাকা দরে মোট ৯ হাজার ২২২ মেঃ টন চাল সংগ্রহ করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম