ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফুলবাড়িয়ায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

#

নিজস্ব প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২২,  4:17 PM

news image

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ছুরিকাঘাতে মামুন হাসান (২১) নামের এক কলেজ ছাত্র খুন হয়েছেন। এ ঘটনায় শাকিল মিয়া (২২) নামে আরেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মামুন ঢাকার তিতুমীর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। শনিবার রাত সাড়ে আটটার দিকে পাটিরা হুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ফুলবাড়িয়ার থানার উপ-পরিদর্শক মো. হানিফ উদ্দিন বলেন, ‘শাকিল মিয়া ও মামুন উপজেলার কালাদহ গ্রামের দুই বোনের সাথে প্রেম করত। শাকিল এক পর্যায়ে ছোটবোন শান্তাকে নিয়ে পালিয়ে যায়। পরে সেই মেয়েকে ফিরিয়ে আনে পরিবার। মামুন শান্তার বড় বোন মাহমুদার সাথে প্রেম করত। বিষয়টি মামুন ব্যক্তিগতভাবে নিয়েছিল। গতরাতে শান্তার কণ্ঠ নকল করে শাকিলকে ডেকে আনে মামুন। পাটিরা হোরবাড়ি স্কুলের পাশে জঙ্গলের মত স্থানে নিয়ে শাকিলকে হত্যার চেষ্টা করে মামুন। পরে ধস্তাধস্তির সময় মামুনের হাতের ছুরি তার হাত থেকে পড়ে যায়। নিজে বাঁচতে সেই ছুড়ি দিয়ে মামুনকে একাধিক আঘাত করে শাকিল। মামুন ঘটনাস্থলেই মারা যায়। তবে শাকিল পালায়নি। পরে লোকজন এসে ত্রিপল নাইনে ফোন করলে পুলিশ এসে শাকিলকে গ্রেপ্তার করে।’ মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। মৃতদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম