ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে দেশের বাজারে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমলো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার পদের লোভ দেখিয়ে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা এনসিপি নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি, সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত পঞ্চগড়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়া সেই চার আসামি গ্রেফতার স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার

ফুলপুরে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২২,  11:09 AM

news image

ময়মনসিংহের ফুলপুরে ৭২ বছর বয়সী খোদেজা খাতুন নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।  সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার পয়ারী ইউনিয়নের গুপ্তেরগাঁও এলাকায় খড়িয়া নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার, ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী ও এসআই আব্দুল খালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খোদেজা খাতুন উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পলাশকান্দা গ্রামের মৃত আব্দুল খালেক সরকারের স্ত্রী। জানা যায়,

এই নারী গত ১০ নভেম্বর তার ছোট ভাই আব্দুল হেলিমের বাড়ি হতে তার বোনের বাড়ি গুপ্তেরগাঁও (নবী হোসেনের বাড়ি) যাওয়ার পথে পায়ে হেঁটে খড়িয়া নদী পার হওয়ার সময় নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। এর ১০ দিন পর আজ ২১ নভেম্বর খড়িয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, কচুরিপানার মধ্য ডুবে তার মৃত্যু হয়েছে। গুপ্তেরগাঁও গ্রামের হযরত আলীর ছেলে জনৈক সামাদ (১৬) মাছ ধরতে গেলে খোদেজার লাশের সন্ধান পায় সে। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি অর্ধগলিত অবস্থায় আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম