ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, লাশ নিয়ে বিচার দাবীতে থানা ঘেড়াও

#

১৯ মার্চ, ২০২৪,  4:16 PM

news image

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে আহত নুরুন্নবী মিয়ার মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে গ্রামবাসী ও স্বজনরা বিচারের দাবীতে থানা ঘেড়াও করে । এসময় পুলিশ লাঠিচার্জ করে গ্রামবাসীদের সরিয়ে দিয়ে লাশ ছিনিয়ে নেয় । পরে স্থানীয় উপজেলা পরিষদ ঘেড়াও করে মানববন্ধন করে । এঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদশী জানায়, ফুলছড়ি উপজেলার দক্ষিন বুড়াইল গ্রামের বাসিন্দা নুরুন্নবী মিয়ার সাথে পাশে বাাড়ির গোলজার মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। সোমবার সকালে নুরুন্নবী মিয়া বিবাদমান জমিতে নামলে প্রতিপক্ষ গোলজার মিয়া ও তার লোকজন নিয়ে নুরুন্নবী মিয়ার উপর হামলা চালায়। এতে নুরন্নবী মিয়া সহ কয়েকজন গুরুতর আহত হয়। গুরুতর আহত নুরুন্নবী মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে নুরুন্নবী মিয়ার মৃত্যু হয়। নিততের স্বজনরা হত্যাকারীদের বিচারের দাবীতে লাশ নিয়ে আজ মঙ্গলবার সকালে ফুলছড়ি থানায় গেলে পুলিশের সাথে তাদের তর্কবিতর্ক ধাক্কাধাক্কি ও লাঠিচার্জ  করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে লাশ কেড়ে নিয়ে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। এব্যাপারে নিহতের ভাই দুলা মিয়া বাদী হয়ে ফুলছড়ি থানায় মামলা দায়ের করলে পুলিশ আব্দুল গোফফার ও জহুরুল মিয়া নামের দুইজনকে গ্রেফতার করে। এঘটনার বিচার দাবীতে বিক্ষুদ্ধ জনতা উপজেলা পরিষদ ঘেড়াও ও মানববন্ধন করে। পরে পুলিশের উর্ধতন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আলব্দুলাহ আল মানুষ ঘটনাস্থলে পৌছে জনতাকে শান্ত করার চেষ্টা করে । ফুলছড়ি থানার ওসি রাফিকুজ্জামান বসুনিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের স্বজন ও গ্রামবাসীরা লাশ নিয়ে থানায় এলে পুলিশের সাথে কথাকাটি হয়। পরে পুলিশ তাদের কাছ থেকে লাশ কেড়ে নিয়ে ময়না তদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম