ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ফুটবলার শেখ মোরছালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  9:32 PM

news image

গাড়ি কেনার জন্য যৌতুক দাবির অভিযোগে জাতীয় দলের ফুটবলার শেখ মোরছালিনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার স্ত্রী পরিচয়ে সেঁজুতি বিনতে সোহেল বাদী হয়ে এ মামলা করেন। এসময় আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। একইসঙ্গে শেখ মোরছালিনকে আদালতে হাজিরে সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবী মো. ইশফাকুর রহমান গালিব এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে বাদী সেঁজুতি বিনতে সোহেল বলেন, আমি সংসার করতে চাই। আদালতে যৌতুকের মামলা করেছি। আমি সুষ্ঠু বিচার চাই। মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর শেখ মোরছালিনের সঙ্গে তার ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মোরছালিন তার কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। গত ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে সাভারে বাদীর বাবার বাসায় আসেন মোরছালিন। তখন তার জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গেলে তিনি বলেন, ‘আমি খাবার খেতে আসিনি যৌতুকের ২০ লাখ টাকা নিতে এসেছি।’ এসময় বাদীর মা-বাবা তাকে অনুরোধ করে বলেন, ২০ লাখ টাকা দেওয়ার কোনো সামর্থ্য নেই। পরে মোরছালিন তাদের গালাগালি করেন ও হুমকি দিতে থাকেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম