ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

ফিলিস্তিনকে ৪ দেশের স্বীকৃতি, স্বাগত জানাল বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৫,  7:24 PM

news image

কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগাল- প্রভাবশালী পশ্চিমা এ চার দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। জন্মলগ্ন থেকেই ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ- উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনবলেছেন, ‘এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে আরও পথ পাড়ি দিতে হবে।’ নিউইয়র্কে এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আমরা যেহেতু সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসেছি, কাজেই চার দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি এটা একটা সুখবর। যুক্তরাজ‍্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ‍্য দিয়ে দেড়শো’র বেশি দেশের প্রত‍্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা।’ তিনি বলেন, ‘বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন।’ উল্লেখ্য, ৭৫ বছরেরও বেশি সময় ধরে নির্যাতিত ফিলিস্তিন ভূখণ্ডের মানুষ। ইসরায়েলি আগ্রাসন আর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখানকার দৈনন্দিন বাস্তবতা। এরই মধ্যে কানাডা-যুক্তরাজ‍্য ও অস্ট্রেলিয়ার স্বীকৃতির মধ‍্য দিয়ে ১৫১ দেশের প্রত‍্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এবার জাতিসংঘ সাধারণ পরিষদেও সদস‍্য দেশগুলোর মধ্যে গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন নিয়ে বিতর্ক হবে বলে মনে করছেন অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম