ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা হোয়াইট হাউজে প্রবেশ নিষেধ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তিন সংবাদমাধ্যমের মামলা

ফিলিপ সল্টের তাণ্ডবে দিল্লির জয়

#

স্পোর্টস ডেস্ক

০৭ মে, ২০২৩,  4:43 PM

news image

২০২৩ আইপিএলের পঞ্চাশতম ম্যাচে গতকাল রাতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে ৭ উইকেট হাতে রেখে ১৬.৪ ওভারেই জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। লক্ষ্য তাড়ায় নেমে দিল্লি দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ফিলিপ সল্টের ব্যাটে ভালো শুরু পায়। ওপেনিং জুটিতে ৬০ রান উঠার পর বিদায় নেন ওয়ার্নার (২২)। তবে ইংলিশ ব্যাটার সল্ট প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন। তাকে দারুণ সঙ্গ দেন মিচেল মার্শ (১৭ বলে ২৬ রান) এবং পরে রাইলি রুশো (২২ বলে ৩৫* রান)। দলকে জয়ের একদম কাছে রেখে সল্ট যখন বিদায় নেন, তার নামের পাশে তখন ৮৭ রান। ৪৫ বলের মোকাবিলায় এই বিধ্বংসী ইনিংস খেলার পথে ৮টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়েছেন সল্ট। এর আগে বিরাট কোহলি ও ডু প্লেসিসের ব্যাটে দারুণ পায় ব্যাঙ্গালোরও। দু'জনে মিলে তুলে ফেলেন ৮২ রান। ডু প্লেসিস ৩২ বলে ৪৫ রান করে বিদায়  নিলেও কোহলি একপ্রান্ত ধরে রাখেন। মাঝে গ্লেন ম্যাক্সওয়েল ফেরেন গোল্ডেন ডাক মেরে। এরপর লোমরোরের সঙ্গে দারুণ এক জুটি গড়েন কোহলি। দু'জনেই ফিফটির দেখাও পেয়েছেন। তবে কোহলির চেয়ে অনেক বেশি আগ্রাসী ব্যাটিং করেন লোমরোর। কোহলি ৪৬ বলে ৫৫ রান করে বিদায় নিলে হাল ধরেন তরুণ ভারতীয় ব্যাটার। মাত্র ২৯ বলে ৫৪ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। দিল্লির কাছে হারলেও ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান ব্যাঙ্গালোরের। অন্যদিকে সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তলানিতে আছে দিল্লি। আর শীর্ষে থাকা গুজরাট টাইটান্সের সংগ্রহ ১০ ম্যাচে ১৪ পয়েন্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম