ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ফিলিপাইনে শক্তিশালী টাইফুনের আঘাতে ১২ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২১,  4:10 PM

news image

ফিলিপাইনে চলতি বছরের ‘সবচেয়ে শক্তিশালী’ টাইফুন রাইয়ের আঘাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শুক্রবার এ তথ্য জানিয়েছে।  এ ব্যাপারে ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলের প্রধান নির্বাহী রিকার্ডো জালাদ বলেছেন,

‘এই অঞ্চলে এখনও পর্যন্ত পর্যবেক্ষণ করা বা প্রাথমিক হতাহতের সংখ্যা মোট ১২।’ সংস্থাটি জানিয়েছে, টাইফুনের আঘাতে গাছ উপড়ে গেছে, সেতু ও ভবন বিধ্বস্ত হয়েছে। গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার ভোর ৫টায় সুপার টাইফুন রাই ফিলিপিন্সে আঘাত হানে। টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া ঘণ্টায় ২৪০ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া বিভাগ। এখনও পর্যন্ত টাইফুনের আঘাতে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম