ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৩,  11:59 AM

news image

নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড়ে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শান্তা মার্কেটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আমজাদ হোসেন। তিনি একটি পরিবহনের কাউন্টারে বসতেন। ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৫০)। পথচারী শাহাবুদ্দিন শাবু (৪৫) ফতুল্লার ইসদাইর এলাকায় ভাড়া থাকতেন ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে কাজ করতেন। সিরাজগঞ্জ জেলার সেতাবগঞ্জ থানার মোল্লাপাড়া গ্রামের খোকা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (৪৪)। জানা যায়, সোমবার বেলা ১১টায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার পথে শান্তা মার্কেটের সামনে চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দেয়। এতে গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই নিহত ও সাতজন আহত হন। পরে হাসপাতালে আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আমজাদের ছোট ভাই মো. আমির হোসেন জানান, আমার ভাই একটি যাত্রীবাহী পরিবহনের টিকিট কাউন্টারের ম্যানেজার ছিল। সোমবার দুপুরে চাষাঢ়া মেইন রাস্তায় হাঁটাহাঁটি করার সময় ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে একই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় ভাইয়ের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন গাড়ি নিয়ে বিসিক শিল্পনগরীতে যাচ্ছিল। এ সময় চাষাঢ়ায় চালক হঠাৎ স্ট্রোক করে মারা যান বলে গাড়িতে থাকা ফায়ার সার্ভিসের কর্মী জানিয়েছেন। চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি কয়েকটি যাত্রীবাহী গাড়িকে ধাক্কা দেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম