ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ফার্মগেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২৫,  2:06 PM

news image

ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ট্রাকচাপায় শিক্ষার্থী সিফাত নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন। এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) লড়ির চাপায় রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে সিফাত নামে মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হন। তার পরই নিরাপদ সড়কের দাবি তোলেন শিক্ষার্থীরা। পরে বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের দাবি, বুধবার প্রশাসনের লোকেরা তাদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের লোকদের ক্ষমা চাওয়ার দাবিতে বৃহস্পতিবার ফার্মগেট মোড় অবরোধ করেছেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম