ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

ফারমার্স ব্যাংকের সেই বাবুল চিশতীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৩,  12:07 PM

news image

১ কোটি ৯৫ লাখ টাকা ঋণ জালিয়াতির অভিযোগে ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ আগস্ট) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। মামলাটি করেছেন দুদকের সহকারী পরিচালক সহিদুর রহমান। মামলার আসামিরা হলেন- মেসার্স নাসিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা, দি ফারমার্স ব্যাংকের সাবেক ম্যানেজার অপারেশন ইরফানুল হক, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ব্যাংকের স্পন্সর শেয়ার হোল্ডার, সাবেক উদ্যোক্তা পরিচালক ও পরিচালনা পর্ষদের সাবেক নির্বাহী/অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, ব্যাংকের স্পন্সর শেয়ার হোল্ডার রাশেদুল হক চিশতী ও মেসার্স বিলিভ ওয়ান অ্যাসোসিয়েটস সার্ভে অ্যান্ড পরিদর্শন কোং এর স্বত্বাধিকারী হাবিবুর রহমান। মামলার এজাহারে বলা হয়, আসামিরা আর্থিক সুবিধালাভের জন্য অনিয়মের মাধ্যমে মেসার্স নাসিম এন্টারপ্রাইজকে ১ কোটি ৯৫ লাখ টাকা ঋণ পাইয়ে দেন। যা আদায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে এবং ওই অর্থ স্থানান্তরের মাধ্যমে অন্য খাতে বিনিয়োগ বা ব্যবহারের মাধ্যমে গ্রাহক ফান্ড-ডাইভারশন করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন। এর মধ্যে ১৫ লাখ টাকা আসামি মাহাবুবুল হক চিশতীর ছেলে ও আরেক আসামি মো. রাশেদুল হক চিশতীর ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা করা হয়। এর আগে, গত বছর ফারমার্স ব্যাংকের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১১ জনের নামে মামলা করে দুদক। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাবুল চিশতীর বিরুদ্ধে এখন পর্যন্ত কয়েক ডজন মামলা করেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম