ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২৩,  6:24 PM

news image

ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৫ এপ্রিল) পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা অন্তত দুঃখজনক। ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে। তিনি বলেন, বঙ্গবাজারে যারা ফায়ার সার্ভিসের অফিসে হামলা ও কাজে ব্যাহত করেছেন তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। শেখ হাসিনা বলেন, অনেক উন্নত দেশ থেকে বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো। জনগণের সমর্থনই সরকারের মূল শক্তি। তিনি বলেন, দেশি ও বিদেশি সকল বাধা-বিপত্তি পেরিয়ে পদ্মা সেতুর নির্মাণ করে বিশ্বকে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ। অনুষ্ঠানে চুক্তি অনুযায়ী পদ্মা সেতু নির্মাণের প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে ঋণের ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ কোটি টাকার চেক অর্থ বিভাগের কাছে তুলে দেয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম