ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স: এক নজরে পরিসংখ্যান

#

স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২২,  4:36 PM

news image

আর মাত্র একটা দিন। আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফাইনালের লড়াই দেখার অপেক্ষা শেষ হচ্ছে কালই। লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বযুদ্ধের চূড়ান্ত লড়াই। যে লড়াই শেষে একদল সোনালি ট্রফি হাতে বাড়ি ফিরবে। অন্য দলের সঙ্গী হবে আফসোস! কোন দলের হাতে উঠবে স্বপ্নের ট্রফি? আর্জেন্টিনা নাকি ফ্রান্সের? বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্স নাম লেখানোর পর থেকেই আলোচনা চলছে। গত বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই পরাজয়ের মোক্ষম প্রতিশোধ নেওয়ার সুযোগ লিওনেল মেসিদের সামনে। পাশাপাশি বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচানোর সুযোগও আছে আলবেসিলেস্তদের। আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপে মুখোমুখি হয়েছে মোট তিনবার। ১৯৩০ সালে আর্জেন্টিনা ১-০ গোলে এবং ১৯৭৮ সালে ২-১ গোলে জিতেছিল। ২০১৮ সালে ফ্রান্স জিতেছিল ৪-৩ গোলে। মোট ১২ মুখোমুখিতে আর্জেন্টিনার জয় ৬, ফ্রান্সের ৩।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম