ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ফাইনালের আগে শাস্তির মুখে লিটন দাস

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৪,  8:22 PM

news image

প্রথম কোয়ালিফায়ারকে রংপুর রাইডার্সকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সামনে থেকে যার নেতৃত্ব দেন কুমিল্লা অধিনায়ক লিটন দাস। ৫৭ বলে ৮৩ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়ে দলের নায়ক বনে যান অধিনায়ক। তবে, দলের জয়ের ম্যাচে দুঃসংবাদও শুনতে হলো ডানহাতি এই ওপেনারকে। রংপুরের বিপক্ষে সেই ম্যাচের পর শাস্তির মুখে পড়েছেন এই তারকা ক্রিকেটার। ম্যাচটিতে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে মাঠেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন লিটন। সৈকতের দিকে এক পর্যায়ে তেড়ে যান তিনি। ঘটনার শুরুটা রংপুর-কুমিল্লা ম্যাচের অষ্টম ওভারে। বোলার তানভীর আহমেদের বলে স্ট্যাম্পিং করেন লিটন। আউটের আবেদন করলে লেগ আম্পায়ার হিসেবে থাকা সৈকত নট আউট ঘোষণা দেন। লিটন তা মানতে পারেননি। জড়িয়ে পড়েন কথার লড়াইয়ে। আঙ্গুল উঁচিয়ে বারবার কী যেন বলছিলেন সৈকতকে। এতে ভঙ্গ হয়েছে বিপিএলের আচরণবিধি। দোষী প্রমাণিত হয়েছেন কুমিল্লা অধিনায়ক। যার কারণে সাজা পেলেন তিনি। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা এবং এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে লিটনকে। আজ বুধবার খবরটি নিশ্চিত করেছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যা  রকিবুল বলেন, ‘প্রথম কোয়ালিফায়ারে ম্যাচ অফিসিয়ালের সঙ্গে লিটনের ঝামেলা হয়। সীমালঙ্ঘন করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি খতিয়ে দেখেছি। তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাই, তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হলো ‘  টানা তৃতীয়বারের মতো বিপিএলের ফাইনালে উঠেছে কুমিল্লা। এ নিয়ে পঞ্চমবার ফাইনাল খেলছে দলটি। এবারই প্রথম কুমিল্লার অধিনায়কত্ব পান লিটন। তার হাতে টানা তৃতীয় শিরোপা উঠবে কি না, তা বলবে সময়। আগামী ১ মার্চ ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ হবে রংপুর রাইডার্স কিংবা ফরচুন বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হবে সাকিবের রংপুর ও তামিমের বরিশাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম