ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী ৫ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু ‘শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব’: রিজভী সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  8:01 PM

news image

ফরিদপুরে স্ত্রী মমতাজ বেগম (২৮) হত্যা মামলায় স্বামী সুমন শেখকে (৩৩) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১২টায় ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনাকালে আসামি সুমন শেখ উপস্থিত ছিলেন। জানা গেছে, ফরিদপুর শহরের চরকমলাপুরের একটি ভাড়া বাসায় বিগত ২০১৮ সালের ১৫ আগষ্ট রাতে ঘুমন্ত থাকা স্ত্রী মমতাজ বেগমকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ঘরের আড়ার সাথে বেঁধে রেখে পালিয়ে যায় স্বামী সুমন শেখ। এ ঘটনার পর নিহতের বোন আকলিমা বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানী শেষে আসামীর স্বীকারোক্তি জবানবন্দিতে বিজ্ঞ আদালত সুমন শেখকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দেন। একই সাথে দন্ডপ্রাপ্ত আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে আদালত সূত্রে জানা গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম