ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ফরিদপুরে ত্রিমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ১

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মার্চ, ২০২৫,  8:12 PM

news image

ঢাকা-ফরিদপুর মহাসড়কে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় একজন আহত হন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেলের চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ ও একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের অটোরিকশা চালক শাজাহান শেখ। আহতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ঘটনা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে একটি মোটরসাইকেল ও রিকশার সাথে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী নয়ন শেখ নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার মা মারাত্মকভাবে আহত হন। এছাড়া আহত রিকশাচালক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।এসময় ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছের ধাক্কা দিলে উল্টে যায়। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম