ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

ফরিদগঞ্জে সাপের কামড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২২,  9:52 AM

news image

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাঁচ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নে নিজ ঘরে সাপের কামড়ে নয় মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার গর্ভে থাকা সন্তানও মারা যায়। বুধবার (১৯ অক্টোবর) সকালে চাঁদপুর জেনারেলের হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ওই ইউনিয়নের ঘনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার পাঁচ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া গ্রামের হেদের বাড়ির কাঞ্চন হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৫)। তাদের সংসারে আরাফাত নামে পাঁচ বছরের এক ছেলে সন্তান রয়েছে। নিহতের স্বামী কাঞ্চন জানান, স্ত্রীসহ মঙ্গলবার বিকেলে ঘরে ঘুমিয়েছিলেন তিনি। তবে আসরের নামাজের সময় ঘুম ভাঙলে বিছানা থেকে নামতেই খাটের নিচে থাকা বিষধর সাপের শরীরে আয়েশার পা পড়ে। এ সময় সাপটি তাকে ছোবল দেয়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেলের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চাঁদপুর জেনারেলের হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, বিষক্রিয়ায় অন্তঃসত্ত্বা আয়েশার মৃত্যু হয়েছে। একই সঙ্গে তার গর্ভে থাকা বাচ্চাটিও মারা গেছে। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম