ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৬ মে, ২০২২,  6:08 PM

news image

চাঁদপুরে ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন বেপারি (২৬) নামে জেলা ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চালিয়াপাড়া এলাকায় একটি মাছের খামারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন ওই এলাকার প্রবাসী হারুন বেপারির ছেলে। তিনি চাঁদপুর জেলা ছাত্রলীগের কৃষিবিষয়ক উপসম্পাদক ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজেদের মাছের খামার দেখতে যান জসিম উদ্দিন বেপারি।

এ সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে দ্রুত পাশের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিদ্যুৎস্পৃষ্টে জসিম উদ্দিন বেপারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন মিয়াজি এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জসিম উদ্দিন বেপারির  মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম