ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ফরচুন বরিশালকে হারাতে খুলনা টাইগার্সদের দরকার ১৪২

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২২,  4:04 PM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ও মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স। সে ম্যাচে মুশফিকদের ১৪২ রানের টার্গেট দিয়েছে সাকিব-গেইলের বরিশাল। টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে তারা। দলটির ক্যারিবীয় তারকা ক্রিস গেইল ওপেনিংয়ে নেমে খেলেছেন ৩৪ বলে ৪৫ রানের ইনিংস। গেইল মেরেছেন ৬টি চার ও হাঁকিয়েছেন ২টি বিশাল ছক্কা। উদ্বোধনী জুটিতে তার সঙ্গী জ্যাক লিন্টট করেছেন ১১ রান।

এছাড়া জিয়াউর রহমান ১০ ও নুরুল হাসান সোহান ৮ রান করে আউট হয়েছেন।  বরিশালের পক্ষে কামরুল ইসলাম, থিসারা পেরেরা ও ফরহাদ রেজা ২টি করে উইকেট নিয়েছেন। এছাড়া মেহেদি হাসান, শরিফুল্লাহ ও সিকুগে প্রসন্ন একটি করে উইকেট লাভ করেন।

ফরচুন বরিশাল একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মুজিব উর রহমান, জিয়াউর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম, জ্যাক লিনটট।

খুলনা টাইগার্স একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ শরিফউল্লাহ ও কামরুল ইসলাম রাব্বি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম