ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ সুখী'র মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  5:17 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ পাঁচজন দগ্ধের ঘটনায় স্ত্রী সুখি আক্তার (২৫) মারা গেছেন। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।  বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালে এখনও আরও দুজন চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন ডা. এসএম আইয়ুব হোসেন। বাকি দুজন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। এর আগে রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফতুল্লা মেট্রো গার্মেন্টসসংলগ্ন একটি দোতলা বাড়ির নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ৫ জন। মারা যাওয়া সুখী আক্তার ছাড়া বাকিরা হলেন: তার স্বামী পোশাকশ্রমিক আল আমিন হোসেন (৩০), পাশের বাসার ভাড়াটিয়া আলেয়া বেগম (৬০) ও তার ছেলে জামাল হোসেন (৪০) এবং রাজমিস্ত্রির সহযোগী রফিক মিয়া (৪৫)। দগ্ধ আল আমিনের চাচাতো ভাই মো. রাসেল জানান, সুখী মেট্রো গার্মেন্টসে কাজ করতেন, আর তার স্বামী মোতালেব মনোয়ারা গার্মেন্টসে কাজ করেন। ওই বাড়ির নিচতলার একটি রুমে ভাড়া থাকতেন তারা। দুজন দুপুরে কর্মস্থল থেকে বাসায় ফিরে খাবার গরম করার জন্য রান্না করতে যান। সেখানে দেশলাই জ্বালাতেই বিকট শব্দ বিস্ফোরণ ঘেটে। এতে তাদের দুজনের সারা শরীর পুড়ে যায় এবং পাশের রুমে থাকা আলেয়া বেগম, তার ছেলে এবং পাশের রুমে রাজমিস্ত্রির সহযোগী রফিক মিয়া সামান্য দগ্ধ হন। আল আমিনের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আলিয়াপুর গ্রামে। তার বাবার নাম মো. শহিদ। আল আমিন ও সুখীর একমাত্র ছেলে গ্রামের বাড়িতে থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম