ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ফতুল্লায় খাবারের অভাবে মেয়েকে গলাটিপে হত্যা করলেন মা

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুলাই, ২০২২,  3:18 PM

news image

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সারমিন আক্তার (২২) নামে এক মা তার আড়াই বছরের শিশু মেয়েকে গলাটিপে হত্যা করেছেন। সোমবার (৪ জুলাই) ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় রাজা মিয়ার ইটভাটায় এ ঘটনা ঘটে। সারমিন আক্তার জানান, ২০১৯ সালের ১৫ জানুয়ারি ফতুল্লার পাগলা এলাকায় শাকিলের সঙ্গে তার বিয়ে হয়। এরপর তাদের সংসারে জান্নাতুল নামে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। তাদের শিশুটির বয়স যখন ৬ মাস তখন শাকিল তাদের ছেড়ে অন্যত্রে বিয়ে করে চলে যান। এরপর থেকে শাকিল আর তাদের খোঁজ খবর নিতেন না। বাবা মাও কথায় কথায় গালাগালি করেন খেতে দেয় না।

শিশুটি ক্ষুধার জন্য অনেক যন্ত্রণা করত। সারমিন আরও জানান, সকাল ৭টায় সন্তানের গলা টিপে ধরেন তিনি। এসময় শিশুটি নড়াচড়া না করলে তাকে নিয়ে তিনি প্রথমে তার বাবা-মায়ের বাসায় চলে যান। তখন সারমিন তার মাকে নিয়ে স্থানীয় একটি ফার্মেসিতে যান। পরে ফার্মেসিরে লোকজন শিশুটিকে নিয়ে হাসপাতালে যেতে বলেন। এরপর মেয়েকে নিয়ে তিনি শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির জানান, হাসপাতালে এসে শিশুটির মরদের উদ্ধার করে তার মা সারমিনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক ভাবে জানতে পেরেছি শিশুটিকে তার মা হত্যা করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম