ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ফটিকছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় ২ স্কুলছাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  2:36 PM

news image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চাঁদের গাড়ির ধাক্কায় দুজন স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের উপজেলার পোলাগাড়ি দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেল পুড়িয়ে ও গাছের গুড়ি ফেলে রাস্তা সড়কে অবস্থান নেয়। ফটিকছড়ির ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, মালবোঝাই জিপগাড়িটি পোলাগাড়ি দীঘির পাড় এলাকার ইউ আকৃতির ইউটার্ন অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় দুই স্কুলছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যান। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম