ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল এশিয়ান গেমসে পদক জেতা হলো না বাঘিনীদের ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

পয়েন্ট তালিকায় শীর্ষে ফেরা হলো না বায়ার্নের

#

স্পোর্টস ডেস্ক

২০ মার্চ, ২০২৩,  4:39 PM

news image

শুরুতে এগিয়ে যাওয়ার পর পথ হারাল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়ার্ধে দুই সফল স্পট কিকে ব্যবধান গড়ে দিলেন এসেকিয়েল পালাসিওস। বায়ার লেভারকুজেনের বিপক্ষে হেরে বুন্ডেসলিগার পয়েন্ট তালিকায় শীর্ষে ফেরা হলো না শিরোপাধারীদের। প্রতিপক্ষের মাঠে রবিবার (১৯ মার্চ) লিগ ম্যাচে ২-১ গোলে হেরে গেছে বায়ার্ন। টানা তিন জয়ের পর আসরে তৃতীয় হারের স্বাদ পেল দলটি। আগের দিন কোলনকে ৬-১ গোলে লিগ টেবিলে শীর্ষে ওঠে বরুশিয়া ডর্টমুন্ড। এদিন, ম্যাচের প্রথম ১৫ মিনিটে প্রতিপক্ষের প্রবল চাপের মুখে পড়ে বায়ার্ন। তবে জাল অক্ষত রেখে খেলার ধারার বিপরীতে ২২তম মিনিটে এগিয়ে যায় তারা। জসুয়া কিমিখের শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে জালে জড়ায়। তবে বিরতির পর তাদের হাত থেকে নিয়ন্ত্রণ ছুটে যায়। ৫৫তম মিনিটে প্রথম স্পট কিকে সমতা টানেন পালাসিওস। এরপর ৭৩তম মিনিটে আরেকটি পেনাল্টি পেয়ে জয়সূচক গোলটি করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। এই হারে দ্বিতীয় স্থানে থেকেই আন্তর্জাতিক বিরতিতে যেতে হচ্ছে বায়ার্নকে। ২৫ ম্যাচে ১৫ জয় ও ৭ ড্রয়ে ৫২ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ডর্টমুন্ড। আট নম্বরে লেভারকুজেনের পয়েন্ট ৩৭।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম