ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

প্লে-অফে প্রতিপক্ষ হিসেবে যাদের পাচ্ছে কলকাতা ও বেঙ্গালুরু

#

স্পোর্টস ডেস্ক

২০ মে, ২০২৪,  6:45 PM

news image

চলমান আইপিএলে লিগ পর্বের দুই ম্যাচ বাকি থাকতেই প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে চার দল। কলকাতা, রাজস্থান এবং হায়দ্রাবাদ আগেই নিশ্চিত করেছিল প্লে-অফ। আর সবশেষ চেন্নাইকে হারিয়ে প্লে-অফে নিজেদের জায়গা চূড়ান্ত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের নক-আউট পর্বে হবে মোট চারটি ম্যাচ। এর মধ্যে কোয়ালিফায়ার ১ ও ২ এলিমিনেটর, আর ফাইনাল ম্যাচ হবে। শেষ চার দল নিশ্চিত হলেও সবগুলো ফ্র্যাঞ্চাইজিগুলোর টেবিলের অবস্থান এখনও নিশ্চিত হয়নি। আজকের দুই ম্যাচ খেলা শেষ হলেই নিশ্চিত হওয়া যাবে, কোন দল কত নম্বরে থেকে লিগ পর্ব শেষ করতে পারবে। একইসঙ্গে জানা যাবে, প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে। প্লে-অফে ওঠা চার দলের মধ্যে দুই দলের অবস্থান স্থির হয়েছে, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর মধ্যে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কলকাতা। তাদেরকে টপকে সুযোগ আর কারো নেই। আর বেঙ্গালুরু নিজেদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে স্থির হয়েছে। রোববার (১৯ মে) প্রথম ম্যাচে যদি হায়দ্রাবাদ জেতে আর দ্বিতীয় ম্যাচে যদি রাজস্থান হারে, তাহলে হায়দরাবাদ উঠে আসবে দুই নম্বরে। সেক্ষেত্রে নাইটদের প্রতিপক্ষও হবে হায়দরাবাদ। এদিনের প্রথম ম্যাচে হায়দ্রাবাদ এবং দ্বিতীয় ম্যাচে রাজস্থান জিতলে আবার রাজস্থান দুইয়ে থেকে যাবে। সে ক্ষেত্রে কলকাতার প্রতিপক্ষ হবে রাজস্থান। কিন্তু যদি হা্য়দ্রাবাদ হারে তাহলে তৃতীয় স্থানেই থেকে যাবে তারা। সে ক্ষেত্রে আজকের কেকেআর বনাম রাজস্থান ম্যাচের ফল যাই হোক প্রথম কোয়ালিফাইয়ারে কেকেআরের বিপক্ষে খেলবে রাজস্থানের বিরুদ্ধেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম