ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

প্লে-অফের রাস্তা সহজ করল চেন্নাই

#

স্পোর্টস ডেস্ক

১১ মে, ২০২৩,  4:41 PM

news image

চেপক স্টেডিয়ামে বুধবার রাতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই। দিল্লি স্পিনারদের ঘূর্ণি ফাঁদে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে ১৬৭ রানের পুঁজি নিয়েও তাই চেন্নাই সুপার কিংসের জয় ২৭ রানের ব্যবধানে। তাতে প্লে-অফে উঠার রাস্তাটা আরও সহজ হলো তাদের। এদিন রানের গতিও খুব একটা বাড়ানোর সুযোগ পায়নি চেন্নাই। সপ্তম ওভারের ভেতর দুই ওপেনার ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়কে সাজঘরে  পাঠান অক্ষর প্যাটেল। আইপিএলের শুরুর দিকে ঝলক দেখানো অজিঙ্কা রাহানে (২১) এখন নিজেকে হারিয়ে খুঁজছেন।  মাঝের দিকে শিভাম দুবের ১২ বলে ২৫ এবং শেষদিকে রবীন্দ্র জাদেজা ১৬ বলে ২১ ও মহেন্দ্র সিং ধোনির ৯ বলে ২০ রানের ক্যামিও ইনিংসে লড়াকু পুঁজি পায় চেন্নাই।

দিল্লির হয়ে মিচেল মার্শ নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পান ললিত যাদব, কুলদ্বীপ যাদব ও খলিল আহমেদ। জবাব দিতে নেমে চেন্নাইয়ের মতোই ৮ উইকেট হারায় দিল্লি। কিন্তু পুরো ২০ ওভার ব্যাট করে ১৪০ রানে থামে তারা। পাওয়ার প্লের মধ্যেই হারায় তিন বিদেশি ব্যাটারকে। আরেক বিদেশি রাইলি রুশো সর্বোচ্চ ৩৫ রান করলেও বল খরচ করেছেন ৩৭ টি। অক্ষর কিছুটা আশা যুগিয়েছিলেন বটে। কিন্তু ১২ বলে ২ চার ও ১ ছক্কায় ২১ রানে তার বিদায়ের পর দিল্লির হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। চেন্নাইয়ের তিনটি উইকেট নেন মাথিশা পাথিরানা। দুটি শিকার করেন আরেক পেসার দীপক চাহার। অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যাচ-সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা। বল হাতে ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। এই জয়ে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে চেন্নাই। একটি ম্যাচ কম খেলা দিল্লি ৮ পয়েন্ট নিয়ে রয়েছে তলানিতে। প্লে-অফে খেলার রাস্তাটা এখন অনেকটাই কঠিন তাদের জন্য। এদিকে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গুজরাট টাইটান্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম