ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

প্লট আত্মসাৎ: কুতুব উদ্দিনের জামিন বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২২,  11:56 AM

news image

রাজধানীর গুলশানের সরকারি ১০ কাঠার প্লট আত্মীয়-স্বজনদের নামে বরাদ্দ করে আত্মসাতের দায়ে পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত ভূমি মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। আজ বুধবার (৩১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে আপিল বেঞ্চ হাইকোর্টের জামিনের বিরুদ্ধে দুদকের আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন। আদালতে কুতুব উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। পরে খুরশীদ আলম খান জানান,

কুতুব উদ্দিনকে হাইকোর্টের জামিনাদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। গত ১৪ জুলাই তাকে ছয় মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ জুলাই আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দেন। তার ধারাবাহিকতায় আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য উঠে।  এ মামলায় গত ১৪ ফেব্রুয়ারি কুতুব উদ্দিন আহমেদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। গত ১৬ মার্চ এ কারাদণ্ডাদেশের বিরুদ্ধে কুতুবের করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। ২০১৮ সালের ৮ এপ্রিল সরকারি ১০ কাঠা জমি শ্বশুর-স্বজনদের নামে ক্রয় দেখিয়ে আত্মসাৎ করার অভিযোগে কুতুব উদ্দিনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম। পরে তাকে এ মামলায় গ্রেফতার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম