ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সবশেষ যে তথ্য মিলল ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পিএসজি ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চবি শিক্ষার্থীর সকালে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল সিরিজ জয়ের পর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় ইংল্যান্ড কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩২৭ কোটি টাকা উত্তোলন

প্রয়োজনে সেতু ভবন ভাঙতে হবে: মেয়র আতিক

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২২,  10:01 PM

news image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নগরের প্রয়োজনে সেতু ভবন ভাঙতে হবে। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশান লেকশোর হোটেলে নিম্ন আয়ের মানুষের আবাসন ও নাগরিক সুবিধাসমূহ প্রেক্ষিত ঢাকা শিরোনামে নগর কথা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সেন্টার ফর আরবান স্টাডিজ, ইউএন-হ্যাবিট্যাট এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আতিকুল ইসলাম বলেন, এয়ারপোর্ট সড়কে চেয়ারম্যান বাড়ীর সামনে সিটি ফরেস্ট ছিল, সেটা হত্যা করে কেন সেতু ভবন করা হয়েছে। সেতু ভবনের পাশে আবার বিআরটিএ ভবন করা হয়েছে। ড্যাপের মধ্যে এবং নগর পরিকল্পনায় এই জায়গাগুলোতে যদি সিটি ফরেস্ট থাকে, থাকলে এসব ভবন ভাঙতে হবে। প্রয়োজনে অবশ্যই সেতু ভবন ভাঙতে হবে। মেয়র বলেন, রাজধানীতে অপরিকল্পিতভাবে স্থাপনা করা হচ্ছে। এগুলো কেন করা হচ্ছে। কার পরামর্শে হচ্ছে। নগরে কিছু করতে গেলে অবশ্যই সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। সবুজ এলাকা ও উন্মুক্ত স্থান ধ্বংস করে কিছু করতে দেওয়া হবে না। আমাদের ভবিষ্যত প্রজন্মের কথা ভাবতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম