ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

স্পোর্টস ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৩,  4:43 PM

news image

বিশ্বকাপের মঞ্চে আজ নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পয়েন্ট টেবিল এবং খেলার ধারা বিবেচনায় এই ম্যাচে জয় ব্যতীত বিকল্প ভাবছে না টাইগাররা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময়য় দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচ শুরুর আগে বাংলাদেশ একাদশে আসতে যাচ্ছে নিশ্চিত পরিবর্তন। উঁরুর ইনজুরি কাটিয়ে একাদশে ফিরছেন সাকিব আল হাসান। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়বেন কে? মুম্বাইয়ের গরম আর প্রতিপক্ষ আফ্রিকা দলের কথা চিন্তা করে একাদশে তিন জন পেসার থেকে একজন বাদ পড়তে পারেন। তাসকিন আহমেদ আগেই ছিটকে গিয়েছেন। ভারত ম্যাচের একাদশ থেকে হাসান মাহমুদের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। পেসার হিসেবে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামকে। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদের সাথে স্পিনার হিসেবে থাকবেন সাকিবও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম