ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২১,  6:10 PM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য দাবিতে রাজধানীতে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে।

এদিন সকাল ৮টা থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।  সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ। এর আগে গত শনিবার একই দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণঅনশন কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা। পর দিন রোববার জাতীয় সংসদের সামনে মানববন্ধন করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিএনপির সংসদ সদস্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম