ঢাকা ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা শপথ নিলেন ২৫ মন্ত্রী জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

প্রেম ও বিয়ের গুঞ্জনে মুখ খুললেন তাহসান-ফারিণ

#

বিনোদন প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  3:20 PM

news image

নাটকপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে তাহসান খান ও তাসনিয়া ফারিণ প্রেম করছেন। এমনকি তারা নাকি চুপিসারে বিয়ে করে সংসারও করছেন। এ কারণে নাকি শুটিংয়ের বাইরেও তাদের একসঙ্গে দেখা যায়। সূত্রের বরাত দিয়ে জানা যায় এ তথ্য। তবে ভেসে বেড়ানো এ ধরনের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন দুজনই। এটাকে উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন তারা। এ প্রসঙ্গে অভিনেত্রী ফারিণ গণমাধ্যমে বলেন, ‘এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। কারণ, কথা বললে বিষয়টি অকারণেই সামনে আসবে।’ একই রকমভাবে তাহসানও জানান, ‘কয়েক দিন পরপরই শোনা যায়, আমি ও ফারিণ নাকি সংসার করছি! এটা নানাভাবে অনলাইন মাধ্যমে আসছে। বিশেষত অনলাইন মিডিয়াতে নাকি আসছে! বছর তিনেক আগে আমি ও ফারিণ একটি নাটকে অভিনয় করেছিলাম। যেটার সিক্যুয়েলও হয়। নাটকের গল্প সংসারজীবন নিয়ে। এরপর থেকে বেশ কয়েকটি ভুঁইফোঁড় অনলাইন মাধ্যম নাটকের গল্পটা বাস্তবের মতো করে শিরোনাম করতে থাকে। কখনও লেখা হয়, সংসারজীবনে তাহসান-ফারিণ, আবার কখনও সংসার জীবনের নতুন অধ্যায়। শুধু ক্লিকবিটের কারণেই বারবার আমাদের এভাবে সামনে আনা হয়। এটা খুবই বিব্রতকর।’ প্রসঙ্গত, ২০২১ সালের বিশ্ব ভালোবাসা দিবসে তাহসান-ফারিণ জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন একটি নাটকে। শিহাব শাহীনের পরিচালনায় নাটকটির নাম ছিল ‘কমলা রঙের রোদ’। নাটকটি দারুণ সাড়া ফেলে দর্শক মহলে। এরপর নির্মিত হয় এর সিক্যুয়েল ‘কমলা রঙের রোদ-২’। আর সেখান থেকে ‘প্রেম-বিয়ে’র গুঞ্জন শুরু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম