ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

প্রেমে ব্যর্থ হয়ে অপহরণ, র‍্যাবের সাঁড়াশি অভিযানে ভিকটিম উদ্ধার গ্রেফতার-১

#

০৮ এপ্রিল, ২০২৩,  10:13 PM

news image

আবুল হোসেন বাবলুঃ প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে নাবালিকা কিশোরীকে জোরপূর্বক অপহরণ। সাঁড়াশি অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।  গত ২০২২ সালের ২০ জুলাই, রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন উচা বালুয়া  গ্রামের বখাটে যুবক মোঃ কাজল (২০) এর বিরুদ্ধে অপহরণের অভিযোগে রংপুর জেলার বদরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়।  অভিযোগ সুত্রে জানা যায়, ওই নাবালিকা কিশোরীকে বিভিন্নভাবে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়া উত্যক্ত করত আসামী মোঃ কাজল। মেয়েটি তার প্রস্তাবে রাজি না হওয়ায় কাজল ক্ষিপ্ত হয়ে গত বছরের ১৪ জুলাই রংপুর জেলার বদরগঞ্জ থানার  অন্তর্ভুক্ত সোনারপাড়া প্রাইমারী স্কুলের সামনে হতে ওই কিশোরীকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বদরগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করে কিশোরীর পরিবার। এরই প্রেক্ষিতে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আসামী মোঃ কাজল (২০)’কে গ্রেফতার এবং ভিকটিম’কে উদ্ধারের জন্য র‌্যাব-১৩, রংপুর বরাবর একটি অধিযাচন পত্র দায়ের করে। অধিযাচন পত্রের ভিত্তিতে র‍্যাব তাৎক্ষণিক ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। তদন্তের একপর্যায়ে সিপিএসসি র‌্যাব-১৩ রংপুর এবং র‌্যাব-৩ টিকাটলী, ঢাকা'র একটি যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান   নিশ্চিত হয়। পরে (৭ এপ্রিল'২২) গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে অপহরণকারী কাজল কে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপহরণকারী মোঃ কাজল রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত উচা বালুয়া গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী অপহরণ করার কথা স্বীকার করেছে। ধৃত কাজল জানায় সে গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে পলাতক ছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রংপুরের বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম