ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  3:28 PM

news image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে কথিত প্রেমিক পালিয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার দুধপাতিল গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ওই যুবকের নাম শিপন আহমেদ। তিনি উপজেলার আসামপাড়া বাজারের মাইচয়েজের বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী। ওই ছাত্রীর স্বজনরা জানান, ব্যবসায়ী শিপন স্কুলে আসা-যাওয়ার পথে ওই কিশোরীকে উত্ত্যক্ত করত। একপর্যায়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।

সোমবার সকালে ওই ছাত্রীকে ফোন করে শিপন তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয়। বাড়ি এসে ওই ছাত্রী তার বাবা ও বোনকে জানালে তারা বিষয়টি শিপনের বাবাসহ অভিভাবকদের জানান। এতে শিপনের পরিবার তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে বিকালে থানায় গেলে তাদের হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার খবর পেয়ে শিপন সটকে পড়ে। চুনারুঘাট থানার (ওসি) আলী আশরাফ জানান, বিষয়টি জানতে পেরেছি। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম